সাধারণ প্রশ্নাবলী (Frequently Asked Questions)

Our Kids Kingdom থেকে কেনাকাটা সংক্রান্ত আপনার সাধারণ প্রশ্নের উত্তরসমূহ এখানে এক নজরে পাবেন!

অর্ডার ও পণ্য বিষয়ক প্রশ্নাবলী

আমি কীভাবে অর্ডার প্লেস করব?

আমাদের ওয়েবসাইট থেকে পছন্দের প্রোডাক্টটি বেছে নিয়ে "অর্ডার করুন" বাটনে ক্লিক করে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে সহজ ৩-৪ টি ধাপে অর্ডার সম্পন্ন করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজেও সরাসরি মেসেজ পাঠাতে পারেন।

প্রোডাক্টগুলো কি অরিজিনাল এবং বাচ্চাদের জন্য নিরাপদ?

জি, Our Kids Kingdom-এর প্রতিটি পণ্য শতভাগ অরিজিনাল এবং শিশুদের ত্বক ও স্বাস্থ্যের জন্য নিরাপদ নন-টক্সিক ও BPA-ফ্রি উপকরণে তৈরি।

অর্ডার কনফার্ম হয়েছে কীভাবে বুঝব?

অর্ডার সফলভাবে প্লেস হওয়ার পর আমাদের কাস্টমার সাপোর্ট টিম থেকে আপনার নম্বরে কল বা মেসেজ দিয়ে অর্ডারটি ভেরিফাই ও কনফার্ম করা হবে।

ডেলিভারি ও পেমেন্ট বিষয়ক প্রশ্নাবলী

ডেলিভারি চার্জ কত এবং কতদিন সময় লাগবে?

ঢাকার মধ্যে সাধারণত ১-৩ দিন এবং ঢাকার বাইরে ২-৫ কার্যদিবসের মধ্যে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ অর্ডার চেকিং এর সময় দেখা যাবে।

আমি কি ক্যাশ অন ডেলিভারিতে (COD) মূল্য পরিশোধ করতে পারব?

জি, অবশ্যই! পণ্য হাতে পাওয়ার পর কুরিয়ার ম্যানের কাছে ক্যাশ মূল্য পরিশোধের (Cash on Delivery) পূর্ণ সুবিধা রয়েছে।

ডেলিভারির সময় কি প্রোডাক্ট চেক করা যাবে?

জি, আমরা কুরিয়ার ম্যানের সামনেই প্যাকেট খুলে প্রোডাক্ট চেক করার সুবিধা দিয়ে থাকি, যেন আপনি নিশ্চিন্তে প্রোডাক্ট গ্রহণ করতে পারেন।

রিটার্ন ও রিফান্ড বিষয়ক প্রশ্নাবলী

পণ্য ড্যামেজ বা ভুল এলে করণীয় কী?

যদি ডেলিভারি পাওয়ার পর পণ্য ভাঙ্গা বা ভুল আইটেম পাওয়া যায়, তবে সাথে সাথেই কুরিয়ার ম্যানের কাছে ফেরত দিন অথবা ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট নম্বরে ছবি/ভিডিও সহ যোগাযোগ করুন। আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে দেব।

রিফান্ড পেতে কতদিন সময় লাগবে?

রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হওয়ার পর ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টে রিফান্ড প্রদান করা হয়।

আরও কোনো প্রশ্ন আছে? যোগাযোগ করুন

আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর এখানে না পেলে নিচে দেওয়া যেকোনো মাধ্যমে সরাসরি আমাদের সাপোর্টে কথা বলুন:

হেড অফিস / হাব Dhaka, Bangladesh
ফোন / হোয়াটসঅ্যাপ +880 1354-906570
ইমেইল সাপোর্ট Email Us
ফেসবুক পেজ Facebook Page
ইনস্টাগ্রাম @ourkids_kingdombd
টিকটক TikTok Profile